করোনা সঙ্কট মোকাবিলায় এবার ততপর হলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন - The News Lion

করোনা সঙ্কট মোকাবিলায় এবার ততপর হলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন




দি নিউজ লায়ন ;  করোনা সঙ্কট মোকাবিলায় এবার আরো ততপর হলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমানের জেলা শাসক ভিবু গোয়েল অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে বেসরকারী এক মিশ্র ইস্পাত কারখানায় আসেন, সাথে ছিলেন দুর্গাপুর জিএসটি দফতরের আধিকারিকরা, দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী, ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা।


 জেলা শাসক এরপর কারখানার ভেতরে ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডার বিভাগ ঘুরে দেখেন, এরপর ডেকে পাঠান কারখানা কর্তৃপক্ষকে। এইখান থেকেই পশ্চিম বর্ধমানের জেলা শাসক ভিবু গোয়েল নির্দেশ দেন কারখানা কর্তৃপক্ষকে যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডার তাদের কাছে মজুদ রয়েছে সেই সিলিন্ডার করোনা অতিমারীতে অক্সিজেন সঙ্কট মোকাবিলায় দিতে হবে।


 সেই মোতাবেক কারখানা কর্তৃপক্ষ প্রায় দুশো টি সিলিন্ডার বিনা পয়সায় সরকারকে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অক্সিজেনের কালোবাজারি রুখতে জেলা প্রশাসন তৎপর বলে জানান জেলা শাসক।*

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.